বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৫

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন মঙ্গলবার

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন মঙ্গলবার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পানামা পেপারস কেলেংকারির কারণে সুপ্রিমকোর্টের রায়ে পদে থাকার অযোগ্য ঘোষণা হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

এরপর নিজ পদ থেকে সরে দাঁড়ান তিনি। এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

নওয়াজের রাজনৈতিক দল পিএমএলএন চাইছে নওয়াজের ভাই শাহবাজকে ওই পদে নিযুক্ত করার জন্য। তবে তিনি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি দেশটির জাতীয় পরিষদের পদাধিকারী নন।

প্রধানমন্ত্রী পদে আসীন হতে শাহবাজকে মূখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য হতে হবে। এরপর তার আবার আস্থাভোট পাওয়ার পর প্রধানমন্ত্রীর পদে আসতে হবে।

এই সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী খোঁজার জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জাতীয় পরিষদের বিশেষ এ অধিবেশন আহ্বান করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। ১ আগস্ট ওই অধিবেশন বসছে।

প্রেসিডেন্ট মামনুন হোসেইনের দপ্তরের কয়েকটি সূত্র বলেছে, মঙ্গলবার বিকেল তিনটায় সংসদের অধিবেশন বসতে পারে এবং এ অধিবেশনে শুধু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টিই আলোচ্যসূচি হিসেবে থাকবে।

প্রধানমন্ত্রীর পদে নির্বাচনের জন্য রবিবার বেলা তিনটা থেকে ৩১ জুলাই বেলা ২টা পর্যন্ত মনোননয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা পড়ার পর তা বাছাই করবেন জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026