সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৯

অস্ট্রেলিয়ায় প্লেনে বোমা ফাটানোর ষড়যন্ত্রে আটক ৪

অস্ট্রেলিয়ায় প্লেনে বোমা ফাটানোর ষড়যন্ত্রে আটক ৪

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় বোমা মেরে প্লেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। সম্প্রতি অস্ট্রেলিয়ার পুলিশ এ ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে চারজন ব্যক্তিকে প্লেনে বোমা মারার ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। সন্ত্রাসী হামলার এ পরিকল্পনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

এ বিষয়ে টার্নবুল বলেন, এটা ছিল বড় রকমের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান। বর্তমানে গুরুত্বপূর্ণ ভবন ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে তারা সন্ত্রাসীদের আটক করতে ও তাদের তৎপরতা নস্যাৎ করে দিয়ে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে হাতের কাছে পাওয়া যায় এমন যন্ত্র দিয়ে একটি প্লেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026