সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮

ক্যাটকে হারিয়েছেন দীপিকা: শাহরুখকে হারাবেন সালমান

ক্যাটকে হারিয়েছেন দীপিকা: শাহরুখকে হারাবেন সালমান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: হালের ব্যস্ততম বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ক্যাটরিনাকে হারিয়ে লুফে নিয়েছেন নতুন একটি বিজ্ঞাপন। সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য দীপিকাকে প্রস্তাব দেওয়ার পর তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে হেঁকেছেন ছয় কোটি রুপি। এ খবর জানিয়েছে মিডডে।

মজার ব্যাপার হল, এই একই বিজ্ঞাপনের জন্য অভিনেত্রী সোনম কাপুর এবং অভিনেতা ধানুশ কাজ করেছিলেন। সোনম পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র দুই কোটি রুপি। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের পর বর্তমানে দীপিকাকে হাতে গোনা সেই কয়েকজন অভিনেত্রীর মধ্যে ধরা হচ্ছে,যাদের সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, এই ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর ছিলেন ক্যাট। চার কোটি রুপি পারিশ্রমিকে কাজ করতেন তিনি। কিন্তু এবার দীপিকার সাম্প্রতিক সাফল্যের উপর ভিত্তি করে তাকে ছয় কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার জন্য রাজি হয়েছে ব্র্যান্ডটি।

এদিকে আরেক মজার খবর নিয়ে এসেছে টাইমস অফ ইন্ডিয়া। বলিউডের দুই রাঘব বোয়ালের মধ্যকার শীতল সম্পর্ক সিনেমা প্রেমীদের জন্য নতুন নয়। আর এবার নিজেদের প্রতিযোগিতা বক্স অফিসে দেখাতে চান সালমান-শাহরুখ। শাহরুখের সঙ্গে ব্যক্তিজীবনে নয় বরং বক্স অফিসে প্রতিযোগিতা করতে চান সালমান। খবর টাইমস অফ ইন্ডিয়া।

সম্প্রতি সালমান তার নতুন অনুষ্ঠান ‘বিগ বস সেভেন’-এর সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে তার পুনর্মিলনের ব্যাপারে কথা বলেন। তিনি আরও বলেন, বাস্তবে শাহরুখ তার বন্ধু কিন্তু বক্স অফিসে শাহরুখকে হারাবেন তিনি। সালমান বলেন, ওটা রমজান মাস ছিল। আমি যা করেছি তা আসলে সবারই করা উচিত। কাউকে জড়িয়ে ধরা এবং হাত মেলানো অবশ্যই ভালো কাজ। আমি যদি এমন একটি কাজ না করতাম তবে নিজের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পেতাম না। আর যদি কাউকে হারাতে চাই, তবে নিজের অভিনয় দিয়ে আমি তাকে হারাব। এখানেই শেষ নয়, ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সাফল্যের জন্য শাহরুখকে শুভেচ্ছাও জানান সালমান।

তিনি বলেন, যেমন শাহরুখ চেন্নাই এক্সপ্রেসের মতো একটি সিনেমায় অভিনয় করেছেন, আমি এমন কোনো সিনেমায় অভিনয় করতে চেষ্টা করব। আমির তার ‘ধুম থ্রি’ দিয়ে আমাদের হারাতে তৈরি হয়ে আছেন; আর এই তালিকায় নতুন যোগ হয়েছেন রণবীর কাপুর। এটা খুবই ভালো যে আমরা একে অপরকে আমাদের অভিনয় দিয়ে হারাতে চেষ্টা করছি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026