শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে এ্যাবারডিনের স্যাটন এলাকার নুসরাত জাহান তার বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন জানিয়ে পুলিশে রিপোর্ট করা হয়।
জানা যায়, ৩৪ বছর বয়সী নুসরাত তার এক বন্ধুকে প্রায় সকাল ৯টা ৩০ মিনিটে বলেছিলেন যে তিনি সৈকতে এলাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার খুঁজে অ্যাবার্দিনের বিশাল সমুদ্রতীরবর্তী এলাকায় লাগাতার তল্লাশী চলছে। হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে তল্লাশীতে।
এ ব্যাপারে কেউ কিছু জানলে স্থানীয় পুলিশকে সহায়তা করতে স্কটল্যান্ড পুলিশের নর্থ ইস্ট ডিভিশনের ১০১ নাম্বারে ফোন দিতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে নুসরাত জাহান ৫ফুট ৩ইঞ্চি লম্ব এবং স্লিম গড়নের। তিনি ব্লাক কার্ডিগান ও ফ্লায়ারি টপ পড়েছিলেন।
পুলিশের সরবরাহকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দিন বিকাল ৪টার তিনি মার্শাল কলেজ থেকে বের হচ্ছেন। নুসরাত জাহান যেদিন নিঁখোজ হন সেদিন এবারডিন বনাম অ্যাপোলোন লিমাসলের ফুটবল ম্যাচ ছিল। যাতে প্রায় ২০হাজার দর্শক উপস্থিত ছিলেন। তিনিও একটি দলের সমর্থক। তাকে স্থানীভাবে নুসরাত ডো বলেও ডাকা হয়।
পুলিশ ইন্সপেক্টার স্টিভ ম্যাকইউন বলেন, খবই গুরুত্ব সহকারে আমার নুশরাত জাহান বা ডো খোঁজার চেস্টা করছি। আমাদের বিশেষ টিম এ ব্যাপারে লাগাতার কাজ করে যাচ্ছে। তিনি জানান, এ্যাবারডিনের এলাকার ব্রড স্ট্রিটে নুশরাতকে শেষ বার দেখা যায় বিকাল ঐ দিন বিকাল ৪টায়।