রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২২

মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার সরাসরি নির্দেশ দিলেন পুতিন

মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার সরাসরি নির্দেশ দিলেন পুতিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-রাশিয়া গ্যাড়াকলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য বেজায় বিরক্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সরাসরি না বলে এবার মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রস্তাবের পর রোববার এমন আদেশ দিয়েছেন পুতিন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেওয়ার শাস্তি হিসেবে মার্কিন কংগ্রেস রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব আনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই সেই প্রস্তাব আইনে পরিণত হবে।

মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞার পরপরই সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পুতিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ছাঁটাইয়ের নির্দেশ দিলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিষেধাজ্ঞা প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে রাশিয়া।

এক সাক্ষাৎকারে রাশিয়ার টেলিভিশন ভেস্তিকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রকে ১ সেপ্টেম্বরের মধ্যেই ৭৫৫ জনকে ছাঁটাই করতে হবে।

কারণ এখনো এক হাজারের বেশি কর্মী-কূটনীতিক ও সহায়ক কর্মচারী রাশিয়ায় কাজ করছে। ৭৫৫ জনকে অবশ্যই রাশিয়ায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে, বলেন পুতিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026