বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭

দুই কোটির দেনা থেকে বাঁচতে চেহারা বদল

দুই কোটির দেনা থেকে বাঁচতে চেহারা বদল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্লাস্টিক সার্জারি করে চীনের এক নারী নিজের মুখের ভোল বদলে ফেললেন।

২ কোটি ৫০ লাখ ইউয়ান দেনার বোঝা থেকে রেহাই পেতে এবার পুরো চেহারাই বদলে ফেললেন এক চীনা নার! চীনের শেনঝেন শহরে অদ্ভুত এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ঝু নাজুয়ান নামে ৫৯ বছরের ওই চীনা নারী দিনের পর দিন একাধিক সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিচ্ছিলেন। দেনার পরিমাণ বেড়েই চলছিল। শেষমেশ সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ ইউয়ানে। টাকার অংকে যা প্রায় ২৩ কোটি ৮০ লাখ ৫৬ হাজার টাকার সমান।

এদিকে, সেই অর্থ ফেরত দেওয়া তো দূরের কথা, পাওনাদারদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়ায় যে, পাওনাদাররা আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে ওই নারীকে পাওনাদারদের সমস্ত পাওনা-গণ্ডা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই ফেরারি ছিলেন ওই নারী।

সম্প্রতি শেনঝেন শহরের পুলিশ তাকে পাকড়াও করে। তবে প্রথমটায় বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদের। মুখ বদলে যাওয়ায় ধৃত মহিলাই ঝু নাজুয়ান কিনা তা নিয়ে সন্দেহ ছিল। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

ওই নারী জানান, প্লাস্টিক সার্জারির জন্য অন্যের ব্যাঙ্ক কার্ড ব্যবহার করেন। এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে পালিয়ে বেড়াতেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026