রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪

যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে আল কায়েদা

যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে আল কায়েদা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসের সাক্ষী ৯/১১ এর এক যুগ পূর্তির পরের দিন এক সর্তক বার্তা পাঠালেন আল কায়দা নেটওর্য়াকের অন্যতম শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে হামলার পরিকল্পনা করছে আল কায়েদা। জাওয়াহিরি এক অডিও বার্তায় সম্প্রতি স্বল্প পরিসরে হলেও এই হামলার হুমকি দিয়েছেন। গোয়েন্দা সংস্থা এসআইটিই মনিটরিং সার্ভিসের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে এনডিটিভি।

জাওয়াহিরি বলেন, সামরিক এবং নিরাপত্তা পেছনের আমেরিকার অর্থনীতির বড় একটা অংশ ব্যয় হচ্ছে। তার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। নিরাপত্তার উপর হামলা হলেই দেশটির অর্থনৈতিকভাবে আরো দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, আমেরকিকাকে চাপে রাখতে হলে কিছু বিচ্ছিন্ন ‘এখানে সেখানে’ হামলাই যথেষ্ট।

তিনি আরো বলেন, আমরা আমেরিকাকে সোমালিয়া, ইয়েমেন, ইরাক এবং আফগানিস্তানে পরাজিত করেছি সুতরাং এই ধারাটি আমাদের বজায় রাখা উচিত। যদি আমেরিকায় বড় ধরণের হামলার জন্য মুসলামনদের কয়েক বছর ধৈয্যের পরিচয় দিতেও হয় সেটিও করতে প্রস্তুত থাকা উচিত বলে তিনি মনে করেন।

এনডিটিভি‘র বরাত দিয়ে প্রচারিত এসআইটিই প্রতিবেদনে আরো জানা যায়, অনলাইনে প্রকাশ হওয়া অডিও বার্তায় জাওয়াহিরি তার মিত্রদের নিয়ে আমেরিকার বড় কোন নিরাপত্তা ঘাঁটিতে হামলার কথা জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026