বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫

লন্ডনে গরুর মাংসকে ঘোড়ার মাংস বলে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জেলদন্ড

লন্ডনে গরুর মাংসকে ঘোড়ার মাংস বলে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গণতন্ত্রের রানীর দেশে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জেলদন্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।

প্রায় ৩০ টন ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসাবে বিক্রি করেন এন্ড্রোনিকস সিডরাস এবং উলরিক নিলসেন নামক দুই ব্যবসায়ী। আর নিলসেনের খুবই ঘনিষ্ট ব্যাক্তি বলে খ্যাত অ্যালেক্স বিচ (৪৪) শিপমেন্ট ট্রান্সফার ও অ্যাকাউন্টিং পরিচালনার করতেন।

প্রায় ২শ হাজার পাউন্ডের মাংস বিক্রির কথা বলা হলেও কয়েক মিলিয়ন পাউন্ড জালিয়াতি হয়েছে বলে পুলিশের ধারণা। এক্ষেত্রে জালিয়াতির মূল্যমান ১ শ’ ৭৭ হাজার ৮ শ’ ৬৯ পাউন্ড বলা হয়েছে।

২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জালিয়াতি ষড়যন্ত্রের একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ইনার লন্ডন ক্রাউন কোর্ট সিডরাসকে চার বছর ছয় মাস কারাদণ্ড দিয়েছে।

এদিকে এরইমধ্যে একই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় নিলসেনের তিন বছর ছয় মাসের জেল হয়েছে এবং বিচকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করেছে আদালত।

জানা যায়, এন্ড্রোনিকস সিডরাস মাংস প্রস্তুতকারী কোম্পানি ডিনস অ্যান্ড সন্সের সত্ত্বাধিকারী। বিভিন্ন ফার্মে মাংস বিক্রি হবার আগেই এর মধ্যে অসৎ উদ্দেশ্যে ঘোড়ার মাংস মিশিয়ে দিতেন ৫৫ বছর বয়সের এই ব্যবসায়ী। এতে করে ফুড প্রসেসর ও ভোক্তা উভয় পক্ষই প্রতারিত হতেন।

অন্যদিকে ফ্লেক্সিফুডসের ড্যানিশ মালিক উলরিক নিলসেন (৫৮) ইউরোপ জুড়ে বিভিন্ন সরবরাহকারীদের কাছে ঘোড়া ও গরুর মাংস ক্রয় করতেন যা নর্থ লন্ডনের টোটেনহ্যামের ডিনস থেকে সরবরাহ করা হতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026