বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৬

ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়লেন তারই দলের এক নেত্রী

ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়লেন তারই দলের এক নেত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রেম এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে অতীতে অনেক বার বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান ক্রিকেটের এক সময়ের ফ্ল্যামবয়েন্ট বয় ইমরান খান।

কিন্তু ক্রিকেট বা রাজনীতির জীবনে তার বিরুদ্ধে এমন অভিযোগ এর আগে কখনও ওঠেনি। ইমরানের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর বিস্ফোরক অভিযোগ করেছেন তার পার্টিরই এক নেত্রী আয়েশা গুলালাই। খবর এনডিটিভির।

ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী এবং পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাই-এর অভিযোগ, ইমরান নিয়মিত তাকে অশালীন মেসেজ পাঠান।

শুধু তাই নয়, ইমরানের দলে নারীদের কোনও সম্মান দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন আয়েশা।

আয়েশার দাবি, ২০১৩-র অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন মেসেজ পাঠিয়ে চলেছেন ইমরান। মেসেজে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও নারী, যার সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না। এই অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি।

স্বয়ং ইমরাম খানের এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে তার দলের প্রবীণ নেত্রী শিরিন মাজারি, আয়েশার আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

তার পাল্টা দাবি, আয়েশা বহু দিন ধরেই নওয়াজ শরিফের শাসকদল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। ইমরানকে হেনস্থা করার জন্যেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন।

একই সঙ্গে শিরিনের দাবি, ইমরানের দলে নারীদের যথাযথ সম্মান দেওয়া হয়। তাই ভিত্তিহীন এই অভিযোগ খতিয়ে দেখার জন্যে কোনও দলীয় তদন্তেরও প্রয়োজন নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026