শীর্ষবিন্দু নিউজ: বিলেতে সাংবাদিকদের সাথে একান্ত মতবিনিময় করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্তমানে লন্ডনে অবস্থানরত নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্মী তাসসিনা রুশদীর লুনা।
বৃহস্পতিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবয়ং সেই সাথে তাকে দেশে-বিদেশে তার স্বামীর নিখোঁজ হওয়ায় জনমত সৃষ্টিতে সহযোগিতা করায় ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা ছাড়াও ইলিয়াস-লুনা দম্পতির ছেলে আবরার ইলিয়াস ও লাবিব ইলিয়াস এবং ইলিয়াস আলীর ভাই আসকির আলী উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীতে থাকা তাসসিনা রুশদীর লুনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০১৮ সালের পার্লামেন্ট নির্বাচনে বিএনপি অংশ নিলে এবং দলীয় নেত্রী মনোনয়ন দিলে তিনি এমপি নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত। তবে সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেছেন লুনা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লুনা বলেন, স্বামী নিখোঁজের পাঁচ বছর পেরোলেও এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। আমরা এখনও আশায় আছি, উনি ফিরে আসবেন-এটা আমাদের বিশ্বাস।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন, তিনি চেষ্টা করবেন। কিন্তু বাস্তবে আমরা কোনো প্রতিফলন পাইনি। ইলিয়াস আলী একজন ভালো সংগঠক ও আপসহীন হওয়ায় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তাকে গুম করা হয় বলে মনে করেন তার স্ত্রী।
ইলিয়াস পত্নী বলেন, ইতিপূর্বে তিনি তার স্বামীর নির্বাচনী এলাকার তিনটি উপজেলা নির্বাচনে নেতাকর্মীদের পক্ষে কাজ করেছেন। বিজয়ী হয়েছেন প্রতিটি উপজেলায়। তিনি বলেন, আমি নির্বাচনের জন্য প্রস্তুত। দল মনোনয়ন দিলে স্বামীর নির্বাচনী আসনেই তিনি নির্বাচন করবেন।
উল্রেখ্য, ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গত কয়েক সপ্তাহ যাবত লন্ডনে অবস্থান করছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্মী তাসসিনা রুশদীর লুনা। ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর একাদিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি।
যার সবগুলিই ছিল গত পাঁচ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমাননীরগ উপজেলার প্রবাসীদের সাথে। অনেকেই একে নির্বাচন পূর্ববর্তী প্রবাসীদের সাথে প্রস্তুতি সভা বলে মনে করছেন। এদিকে লন্ডনে আসার পর থেকেই নেতাকর্মীরাও আগ্রহের সাথে তার সাথে দেখা করেছেন। খোঁজ খবর নিয়েছেন তার পারিবারের।
বিশেষভাবে উল্লেখ্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের নীতি-নির্ধারকদের কাছে ধরনা দিয়েও কোনো সহযোগিতা পাননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তাহসিনা রুশদীর লুনা। যে রাতে ইলিয়াস আলী নিখোঁজ হন সেই রাতে ঢাকার মহাখালীর বাসার কাছে পরিত্যক্ত অবস্থায় তার গাড়ি পাওয়া গিয়েছিল। বিশ্বনাথের সাবেক সাংসদ ইলিয়াসকে সরকার গুম করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি।