শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭

সাইকেল চালিয়ে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নজর কাড়লেন প্রধানমন্ত্রী নাতনি অলিজা

সাইকেল চালিয়ে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নজর কাড়লেন প্রধানমন্ত্রী নাতনি অলিজা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নারীর ক্ষমতায়নে বাল্যবিয়ে রোধে সিরাজগঞ্জে মাধ্যমিক স্তরের ৬০০ নারী শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের আয়োজনে ৬০০টি সাইকেল বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু। আমন্ত্রিত অতিথিদের সারিতে বসে ছিলেন প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।

বোনজামাই সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নার আমন্ত্রণে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়েকে নিয়ে আসেন খন্দকার মাশরুর হোসেন মিতু।

সিরাজগঞ্জ জেলা শহরে এ ধরনের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত থাকায় আনন্দিত ও পুলকিত হয়েছে সিরাজগঞ্জবাসী। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন একটি সাইকেল নিয়ে মাঠে চালিয়ে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন।

সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ প্রফেসর এসএম মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026