মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪

আপনি কি ভার্জিন

আপনি কি ভার্জিন

অন্যকিছু ডেস্ক: বিয়ে করেছেন? আপনার কি একাধিক স্ত্রী রয়েছে? বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যত্র স্ত্রী’ রয়েছে?

আপনার স্বামীর কি একাধিক স্ত্রী? আপনি কি ভার্জিন?

এই প্রশ্নগুলির জবাব লিখিতভাবে জানতে চেয়েছে বিহারের এক প্রতিষ্ঠিত হাসপাতাল। পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (আইজিআইএমএস)-এ সদ্য চাকরি পাওয়া কর্মীদের জন্য একটি ফর্মও চালু করেছেন কর্তৃপক্ষ।

তাতেই এ ধরনের ব্যক্তিগত তথ্য লিখিতভাবে ঘোষণা করে জমা দিতে হবে। আর এটা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিহারের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল আইজিআইএমএস। ১৩৩ কোটি টাকা বাজেটের এই হাসপাতালে পড়াশোনার পাশাপাশি গবেষণারও সুযোগ-সুবিধা রয়েছে।

এহেন প্রতিষ্ঠিত হাসপাতাল সম্প্রতি শিরোনামে এসেছে ওই ফর্মের বিতর্কিত প্রশ্নগুলির জন্য। তবে গোটা বিষয়ে নিরুত্তাপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই হাসপাতালের ডিরেক্টর এস কে শাহি বলেন, কোনও ব্যক্তি বিবাহিত কি না তা জিজ্ঞাসা করাটা তো খুবই মামুলি বিষয়!

সেই সঙ্গে তার দাবি, ওই ফর্মে ভার্জিনিটি’ সম্পর্কিত প্রশ্নটি সম্ভবত কারও দুষ্টুমি হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ফর্মে যদি কোনও অদল-বদলের প্রয়োজন হয় তা কেবলমাত্র সরকারি হস্তক্ষেপের মাধ্যমেই হতে পারে। কারণ এ বিষয়ে তাদের হাত-পা বাঁধা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026