রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২১

তিন মাসেই ম্যাক্রনের জনপ্রিয়তা ঋণাত্মকে

তিন মাসেই ম্যাক্রনের জনপ্রিয়তা ঋণাত্মকে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চমক সৃষ্টি করে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমানুয়েল ম্যাক্রন। সবে তার ক্ষমতার মেয়াদ তিন মাস হয়েছে। এরই মধ্যে তিনি জনপ্রিয়তা হারিয়েছেন।

তার অনুমোদনের হার নেগেটিভ বা ঋণাত্মক সূচকের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে।

এ অবস্থায় লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে ইউরোপ করেসপন্ডেন্ট জোন স্টোন লিখেছেন, ক্ষমতায় আসার মাত্র তিন মাস পরেই ভোটারদের সঙ্গে ‘হানিমুন’ শেষ হয়েছে এমানুয়েল ম্যাক্রনের। নতুন এক জরিপ তাই বলছে।

এরই মধ্যে তার অ্যাপ্রুভাল রেটিং ঋণাত্মকে চলে গেছে। তাকে যারা সমর্থন করেন তাদের হার শতকরা ৭ ভাগ কমে ৩৬ ভাগে চলে এসেছে।

অন্যদিকে তাকে অনুমোদন করেন না এমন ভোটারের সংখ্যা শতকরা ৭ ভাগ বেড়েছে। এরপর এ হার দাঁড়িয়েছে শতকরা ৪৯ ভাগ। সবকিছু মিলিয়ে তার নেট স্কোর এখন -১৩ পয়েন্ট (মাইনাস ১৩ পয়েন্ট)।

এর আগে গত মাসের শেষের দিকে জরিপ করেছিল আইফোপ। তাদের জরিপের ফল প্রতিফলিত হয়েছে হাফিংটন পোস্ট, সি নিউজ টিভি চ্যানেলের পক্ষে চালানো ইউগভ জরিপে।

এতে দেখা গেছে এক মাসে তার জনপ্রিয়তা কমে গেছে শতকরা ১০ ভাগ। নেপোলিয়নের পর ফ্রান্সে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট ম্যাক্রন। তিনি বেশ কিছু সংস্কারমুলক কাজের জন্য সমালোচিত হচ্ছেন।

তার পরিকল্পনায় রয়েছে শ্রমিকদের অধিকার ও শ্রম বাজার সম্পর্কিত কিছু অধিকারকে কেড়ে নেয়া। এ বিষয়েক আইন পাস করেছে ফ্রান্স পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে। এখন সেটা বস্তাবায়ন করতে হবে ট্রেড ইউনিয়ন ও নিয়োগকারী কর্তৃপক্ষকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026