বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯

অনেক কিছু বলার আছে তবে আপাতত চুপ থাকবো

অনেক কিছু বলার আছে তবে আপাতত চুপ থাকবো

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গতকাল শনিবার বলেছেন, ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেয়ার বিষয়ে অনেক কিছু বলার আছে তবে আপাতত চুপ থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানী ইসলামাবাদের পাঞ্জাব হাউজে সাংবাদিকের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। নওয়াজ বলেন, গত মাসে যা ঘটেছে তা সবাই দেখেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি, জাতীয় সম্পদ হস্তগত করা কিংবা ঘুষ খাওয়ার প্রমাণ পাওয়া গেলে আদালতের এ রায়কে অর্থবহ বলা যেত। তিনি আরো বলেন, সরকারি তহবিল তছরুপ করার কোনো কারণ তার নেই।

নওয়াজ বলেন, ছেলের প্রতিষ্ঠান থেকে বেতন নেয়ার অপরাধে তাকে অযোগ্য ঘোষণা করা হয় । আদালতের আপত্তির কারণ কি তা বোঝা দুষ্কর বলে উল্লেখ করে তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, “আমি কোনো বেতন নেই নি তাই নমিনেশন পেপারে বিষয়টি উল্লেখ করার দরকার ছিল না। তাছাড়া, কখনই যে অর্থ গ্রহণ করি নি তার জন্য কীভাবে ট্যাক্স রিটার্ন দাখিল করব!

নওয়াজ বলেন, পাকিস্তানের অর্থনীতি ভালভাবে এগিয়ে চলেছে এবং তিনি এমন কিছু করবেন না যাতে প্রবৃদ্ধির ক্ষতি হয় কিংবা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। তিনি আরো বলেন, “বুঝতে পারছি অনেক কিছু বলার আছে, কিন্তু এখন চুপ থাকব; তবে চিরকাল চুপ থাকব না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026