অন্যকিছু ডেস্ক: গাড়িতে দুর্ঘটনা ঘটলে জীবন ও মৃত্যুর মাঝে পার্থক্য তৈরি করে সামান্য একটি সিটবেল্ট। গবেষকরা জানিয়েছেন, প্রত্যেক যাত্রীকেই সিটবেল্ট পরে থাকা উচিত। এমনকি তা পেছনের আসনের যাত্রীদের জন্যও প্রযোজ্য।
এ
কজন যাত্রী যদি সিটবেল্ট পরে না থাকে তাহলে তা শুধু নিজের জন্য নয়, অন্য যাত্রী বা চালকেরও জীবনহানি ঘটাতে পারে। বিশেষ করে দুর্ঘটনায় চালকের আসনের পেছনে থাকা যাত্রী সজোরে চালকের সিটে পেছন থেকে ধাক্কা দিলে তাতে স্টিয়ারিং ও সিটের ধাক্কায় চালকের মৃত্যু হতে পারে।
সম্প্রতি ইন্সুরেন্স ইনস্টিটিউটের মহাসড়ক নিরাপত্তা বিষয়ে এক গবেষণায় সিট বেল্টের এ প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় পেছনের আসনের যাত্রী যদি সিটবেল্ট ব্যবহার না করে তাহলে তার মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। এমনকি তার নিজের সিটবেল্ট বাঁধা থাকলেও ঝুঁকি থাকবে।
সম্প্রতি গবেষকরা ডামি ব্যবহার করে এ ধরনের দুর্ঘটনার চিত্র ধারণ করেছেন। এতে ৩৫ মাইল গতিবেগেই সিটবেল্ট ব্যবহার না করার বিপদ দেখা গেছে।