বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯

মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের আয়োজনে মিলাদ মাহফিলে তারেক রহমান

মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের আয়োজনে মিলাদ মাহফিলে তারেক রহমান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে যোদ দেন মরহুমের জামাতা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার বাদ আছর পুর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে তারেক রহমান কোন বক্তব্য দেননি।

সংগঠনের যুগ্ম সম্পাদক এমাদুর রহমানের পরিচালনায় মিলাদ শেষে দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সোহেল আহমদ সাদিক, সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন, উপস্থিত ছিলেন সহ সভাপতি খসরুজ্জামান।

কমিউনিটির বিশিষ্ট মুরব্বীসহ মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

এছাড়াও যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা তৈমছু আলী।

আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, শামসুর রহমান মাহতাব, ডক্টর এম মুজিবুর রহমান, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আছকির আলী, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন।

অন্যান্যের মধ্যে লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ সভাপতি কদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হাভেন, বিএনপি নেতা গোলজার আহমদ, সেচ্ছাসেবক দল নেতা নাসির আহমেদ শাহিন, সাধারন সম্পাদক আবুল হোসেন, জাসাস সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা মাওলামা শামিম, যুবদল নেতা আফজাল হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে সিলেটের কৃতিসন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়া দোয়া মহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026