সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩

পুরুষাঙ্গ কর্তন করলেন ভারতের এক সাধু বাবা

পুরুষাঙ্গ কর্তন করলেন ভারতের এক সাধু বাবা

 

 

 

 

 

 

 

 

 

 

মানুষের বিশ্বাস ভঙ্গের চাপ মোকাবিলা করতে না পেরে পুরুষাঙ্গ কর্তন করলেন ভারতের উত্তর প্রদেশের সাধু বাবা প্রেমদাস।  প্রেমদাসের বিশ্বাস, নিজের অঙ্গহানির মাধ্যমে সাধুসম্প্রদায়ের কলঙ্কমোচন করতে পেরেছেন। স্বঘোষিত ধর্মগুরু আশারামকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার ও হাজতে পাঠানোর পর তিনি এ সিদ্ধান্ত নেন।

গত শনিবার যোধপুরের আশ্রম থেকে গ্রেপ্তার হন ধর্মগুরু আশারাম বাপু। অভিযোগ, তিনি ২০ বছরের এক তরুণীর শ্লীলতাহানি করেছেন। তবে আশারাম বাপুর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ মানতে পারেননি ৫০ বছর বয়সী সাধু প্রেমদাস। এ জন্যেই নিজের অঙ্গহানি ঘটিয়েছেন। প্রেমদাস উত্তর প্রদেশের আমেথির মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি সেখানকার উদাসীন মঠের পরিচালক।

এর পেছনে যুক্তি দেখিয়ে উদাসীম মঠের এ সাধু বলেন, আশারামের অনুগামী আমি নই। কিন্তু একজন সাধুর বিরুদ্ধে এমন অভিযোগ সাধুসম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এমন ঘটনা সমাজে কালিমা লেপন করেছে। পুরুষাঙ্গ বিসর্জনের পরপরই প্রেমদাসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন তার ভক্তরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে সুলতানপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026