বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮

পিএমএলএনের প্রার্থী কুলসুম নওয়াজ নাকি মেয়ে মরিয়ম

পিএমএলএনের প্রার্থী কুলসুম নওয়াজ নাকি মেয়ে মরিয়ম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের ১২০ নম্বর আসন। এটি লাহোর-৩ আসন হিসেবে পরিচিত। এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

তিনি ২৮ শে জুলাই অযোগ্য ঘোষণা হওয়ার পর পদত্যাগ করেন। শূন্য হয়ে যায় আসনটি। ফলে সামনে উপনির্বাচন। সেই নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) কে পাচ্ছেন মনোনয়ন তা এখন নির্ভর করছে একমাত্র নওয়াজ শরীফের হাতে।

এ আসনে তার ভাই শাহবাজ শরীফকে মনোনয়নের কথা শোনা গিয়েছিল। এখান থেকে তাকে নির্বাচিত করে পরবর্তী প্রধানমন্ত্রী বানানোর পরিকল্পনা নিয়েছিল পিএমএলএন। কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই ম্লান হয়ে গেছে। এ আসনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন সাবেক ফার্স্টলেডি ও নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ।

এরপরেই রয়েছেন তাদের কন্যা মরিয়ম নওয়াজ। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। সোমবার দলের এক কর্মকর্তা বলেছেন, দলের ভিতরে আলোচনায় যাদের নাম এসেছে তার মধ্যে প্রথম অবস্থানে আছেন কুলসুম নওয়াজ। দ্বিতীয় অবস্থানে আছেন মরিয়ম নওয়াজ। তবে কাকে এ আসনে মনোনয়ন দেয়া হবে তা নির্ভর করছে নওয়াজের ওপর। এ জন্য দল তাকে অবাধ স্বাধীনতা দিয়েছে।

তবে নওয়াজ শরীফ পদত্যাগ করার আগে ও পরে এ আসনে তার ভোট ভাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফকে মনোনয়ন দেয়ার কথা বলেছিলেন। তিনি শাহবাজকে এখান থেকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলেন। কিন্তু দৃশ্যত দলের সিনিয়র কিছু নেতার পরামশ্যে শাহবাজ শরীফের নাম এ তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। নেতারা নওয়াজকে পরামর্শ দিয়েছেন। বলেছেন, পাঞ্জাব হলো নওয়াজ পরিবারের রাজনীতির ঘাঁটি। সেখান থেকে যদি শাহবাজ শরীফকে সরিয়ে কেন্দ্রে নিয়ে আসা হয়, বানানো হয় প্রধানমন্ত্র, তাহলে পাঞ্জাবে পারিবারিক রাজনীতিতে ভাটা পড়তে পারে। সেখানে যেসব মেগা প্রকল্পের কাজ চলছে তার গতি আক্রান্ত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026