বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯

এসিড বহনে চার বছর আর নিক্ষেপে যাবজ্জীবন কারাদণ্ড

এসিড বহনে চার বছর আর নিক্ষেপে যাবজ্জীবন কারাদণ্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এসিড নিক্ষেপ আতংকে লন্ডনবাসী। যেকোন মুহুর্তে যে কারো ওপর হতে পারে নিক্ষেপ। একটাই আতংক লন্ডন জুড়ে।

তাই এবার নতুন নিয়ম অনুযায়ী, যারা এসিড বহন করবে তাঁদের চার বছরের জেল এবং যে সব দুষ্কৃতিকারী কারো উপর এসিড নিক্ষেপ করবে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হবে। গত ৪ আগস্ট শুক্রবার ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে পাবলিক প্রসিকিউটর আলিসন সন্ডারস এ কথা বলেন।

একই সাক্ষাৎকার অনুষ্ঠানে জানা যায় যে, এক চোর পূর্ব লন্ডনের ইলফোর্ডের বাসিন্দা ৬৯ বছর বয়স্কা একজন মহিলাকে দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং এসিড নিক্ষেপ করে ভীতির সৃস্টি করে। আবার এই চোর ৯০ বছরের আরেক মহিলার ঘর ভেঙ্গে এসিড ছোড়ার হুমকি দেয়। আগামী মাসে উডগ্রীন ক্রাউন কোর্টে উক্ত চোরের শাস্তি প্রদান করা হবে বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026