রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩

ডিভোর্স বিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের কড়া জবাব

ডিভোর্স বিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের কড়া জবাব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট ডিভোর্স বিল পরিশোধে ব্রিটেন ৩৬ বিলিয়ন পাউন্ড দিতে সম্মত ও স্যার সায়মনের মন্তব্যের তীব্র সমালোচনা করে অত্যন্ত কড়া জবাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর টেরিজা মে‘র এক মুখপাত্র।

মিডিয়ায় সরগরম ব্রিটেন ৩৬ বিলিয়ন ডিভোর্স বিল বাবদ পরিশোধে সম্মত- এমন রিপোর্টের ব্যাপারে ডাউনিং ষ্ট্রীট থেকে জানানো হয়েছে, রিপোর্টের ব্যাপারে টেরিজা মে এবং ডাউনিং ষ্ট্রীট কোনভাবেই অবগত নয়। সোমবার এই রিপোর্টের পরই অধিকাংশ টোরি এমপি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পরই ডাউনিং ষ্ট্রীট থেকে এমন বক্তব্য এলো।

মুখপাত্র আরো বলেছেন, টেরিজা মে পরিষ্কারভাবে জানিয়েছেন, ইইউ এবং ব্রিটেন ফেয়ার সেটেলম্যান্ট এর আলোচনা করছে এবং ব্রিটিশ ও ইইউ নাগরিকদের রেসিডেন্সি রাইটস নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ৩৬ বিলিয়ন পাউন্ড পরিশোধের কথা হয়নি।

২০১৫ সাল থেকে ফরেন অফিসের চীফ ম্যান্ডারিন ও বর্তমানে ফরেন পলিসি ও ব্রেক্সিট বিজনেস এর উপদেষ্টা ব্রেক্সিট নিয়ে স্যার সায়মন ফ্রেজার বিবিসিকে বলেছেন, ব্রেক্সিট নিয়ে আলোচনায় ব্রিটেন ধীর এবং অনুপস্থিত। কেবিনেটের মধ্যে ব্রেক্সিট আলোচনা নিয়ে দ্বিধাবিভক্ত, এই বিভক্তি সমাধান না করে ব্রেক্সিট আলোচনায় ফলপ্রসূ ফলাফল অসম্ভব। স্যার সায়মনের এমন মন্তব্যের কড়াকড়ি জবাব দিয়েছেন প্রাইম মিনিস্টারের এই মুখপাত্র।

মুখপাত্র বলেছেন, ব্রেক্সিট সেক্রেটারি এবং মিশেল বার্নিয়ারের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনাও চলছে। সেক্রেটারি গণমাধ্যমেই বলেছেন গঠণমূলক আলোচনা চলছে। দুই আলোচকই তাদের আলোচনার ফলাফল নিয়ে প্রেস ব্রীফিং দিচ্ছেন। ডেভিড ডেভিস যেখানে রিয়েল প্রগ্রেস বলেছেন, সেখানে ব্রিটেন আলচনায় অনুপস্থিত এমন মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুখপাত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026