বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬

মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ৭০টি সামাজিক সংগঠনের সম্মিলিত মানববন্ধনের প্রতি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের একাত্মতা প্রকাশ

মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ৭০টি সামাজিক সংগঠনের সম্মিলিত মানববন্ধনের প্রতি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের একাত্মতা প্রকাশ

 

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব. ও সংঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী কমিউনিটি সংগঠক সাংবাদিক মোহাম্মদ মকিস্ মনসুর ও সংঠনের ট্রেজারার ফিরুজ খাঁন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজার জেলা।

দাবি আদায়ের জন্য মৌলভীবাজারের ৭০টি সামাজিক সংগঠনের সমন্বিত সংগঠন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর উদ্যোগে মানববন্ধন জেলা শহরে ঐতিহাসিক মানববন্ধন হয়েছে। একই দাবীতে জনমত তৈরি করতে সংগঠনটি ইতিমধ্যে জেলার বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়ও করেছে।

গত ৫ আগস্ট প্রেসক্লাব চত্বরে ৭০টি সংগঠন স্ব-স্ব ব্যানারে মানববন্ধনে মিলিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শিক্ষর্থীরা খালি গায়ে মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই সম্বলিত লেখা প্রদর্শন করে। ঐতিহাসিক এ মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় ৫ হাজার লোক অংশ গ্রহণে অনুষ্ঠিত সফল মানববন্ধনের এই দাবীর প্রতি একাত্মতা ঘোষনা করেছেন।

– প্রেরিত সংবাদ

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026