শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮

বিবিসির লাইভে আপত্তিকর ভিডিও

বিবিসির লাইভে আপত্তিকর ভিডিও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিতে রাত ১০টার খবর পড়ছিলেন সংবাদ উপস্থাপিকা সোফি রাওয়ার্থ। তার পেছনে লাইভ নিউজ রুম। কম্পিউটারে বসে কাজ করছেন অনেকেই।

হঠাৎ পেছনে একটি কম্পিউটারের পর্দায় ভেসে উঠল আপত্তিকর ভিডিওর দৃশ্য। খবরের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যও দেখে ফেলেন লাখো দর্শক।

সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার খবর পড়ার সময় উপস্থাপিকার পেছনের কক্ষে একজন কানে হেডফোন দিয়ে বেশ আয়েশ করে বসে কম্পিউটারে সিনেমা দেখছিলেন। সিনেমার এক অংশে হঠাৎ শুরু হয় আপত্তিকর ওই অংশটি।

অনেক উৎসুক দর্শক আবার খবরের ওই অংশটি রেকর্ড করে ছেড়েছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এরপরই বিবিসির মতো জনপ্রিয় সংবাদমাধ্যমে এমন বিব্রতকর পরিস্থিতি নিয়ে আলোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

বিবিসির এই ঘটনাটি বেশ ফলাও করে প্রকাশ করেছে বিশ্বের নামিদামি সংবাদমাধ্যমগুলোও। সেখানে এটিকে বিবিসির অপেশাদারি আচরণ বলে উল্লেখ করা হয়েছে।

বিবিসির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়, সেদিনের ওই ঘটনাটি তদন্ত করে দেখবে বিবিসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026