মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬

পাকিস্তানে নির্বাচন করছেন নওয়াজ শরীফ

পাকিস্তানে নির্বাচন করছেন নওয়াজ শরীফ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তান জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার পাকিস্তানের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ রিপোর্ট প্রকাশ করে।

ঘটনাকে কেন্দ্র করে এক গোলক ধাঁধা সৃষ্টি হয়। ২৮ জুলাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ফলে এ আসনটি শূন্য হয়ে যায়। এখানে আগামী ১৭ই সেপ্টেম্বর উপনির্বাচন হওয়ার কথা। কিন্তু কি করে অযোগ্য ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ সেই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তা নিয়ে রীতিমতো ঝড় সৃষ্টি হয় পাকিস্তানে।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১২০ নম্বর আসনে মনোনয়ন জমা দিয়েছেন টেলিভিশন চ্যানেলগুলো এ খবর দেয়ার পর বিষয়টি পরিষ্কার করে নির্বাচন কমিশন।

তারা বলে, যে নওয়াজ শরীফ ১২০ নম্বর আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী নন। তিনি একই নামের অন্য একজন নওয়াজ শরীফ। নির্বাচন কমিশন থেকে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে সব নাগরিকের। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৫ থেকে ১৭ই আগস্টের মধ্যে।

এ সময়ে বৈধ মনোনয়নপত্র গ্রহণ করা হবে। বাকিগুলো প্রত্যাখ্যান করা হবে। তবে এক্ষেত্রে মজার ব্যাপার হলো- আলোচিত মনোনয়নপত্র জমাদানকারী নওয়াজ শরীফের পিতার নাম এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের পিতার নাম একই। আবার ভাইয়ের নাম শাহবাজ শরীফও একই। এ নিয়ে পাকিস্তানজুড়ে আলোচনা, সমালোচনার শেষ নেই।

বলাবলি হচ্ছে, কাকতালীয়ভাবে নিজের নামের মিল থাকতে পারে। তাই বলে, পিতার নাম ও ভাইয়ের নাম কিভাবে একই হয়! তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নামে অন্য কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন! এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026