রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২২

জার্মানিতে নাৎসি স্যালুট দিয়ে মার খেলেন মার্কিনী

জার্মানিতে নাৎসি স্যালুট দিয়ে মার খেলেন মার্কিনী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে বেশ কয়েকবার নাৎসি স্যালুট দিয়ে পিটুনি খেয়েছেন এক মার্কিন নাগরিক। পুলিশ জানিয়েছে, ওই মার্কিন নাগরিক মাতাল ছিলেন। ড্রেসডেন শহরে একাধিকবার নাৎসি স্যালুট দেওয়ার কারণে এক পথচারী তাকে ঘুষি মারেন।

ড্রেসডেন পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার সকাল সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য ৪১ বছরের ওই মার্কিন নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি। মারধরে সামান্য আহত হয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, মার্কিন এই নাগরিকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। নাৎসি স্যালুট ও স্লোগান নিয়ে জার্মানির প্রচলিত আইন ভঙ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। মার্কিন নাগরিকের রক্তের উচ্চ মাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে।

মার্কিন নাগরিকের ওপর হামলাকারী ব্যক্তি পলাতক রয়েছে। শারীরিক আঘাতের অভিযোগে হামলাকারীকে খুঁজছে পুলিশ। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পর্যটকরা নাৎসি স্যালুট দিয়ে আইনি ঝামেলায় পড়লেন। ৫ আগষ্ট দুই চীনা পর্যটককে আটক করা হয়েছিল নাৎসি স্যালুট দেওয়ার অপরাধে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026