বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫

বাণিজ্য বাধা দূর করতে নয়া দিল্লির প্রতি আহ্বান

বাণিজ্য বাধা দূর করতে নয়া দিল্লির প্রতি আহ্বান

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনতে অশুল্ক বাধাসহ সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শনিবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ভারতের বাণিজ্য সচিব এসআর রয় এবং রাজস্ব সচিব সুমিত বোসের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।

বৈঠকে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সদস্যদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্য সচিব বলেন, “আপনারা বাংলাদেশে বিনিয়োগ করলে সেখানে উৎপাদিত পণ্য ইউরোপ ও আমেরিকার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং তাতে আপনাদের লাভ বেশি হবে।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে বৈঠকের ফাঁকে মাহবুব আহমেদ সাংবাদিকদের বলেন, বাণিজ্য বাধা দূর করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আমাকে আশ্বস্ত করেছেন। গত ২০১১-১২ অর্থবছরে দুই দেশের বাণিজ্যে দেখা যায়, ভারতের সঙ্গে বাংলাদেশের তিনশ’ ২০ কোটি ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। এর আগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আবিদা ইসলাম বাণিজ্য বাধার বিস্তারিত তুলে ধরে বলেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তি অনুযায়ী ভারত তামাক ও অ্যালকোহল ব্যতীত সব ধরনের পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও বাস্তবে বিভিন্ন ধরনের শুল্ক কার্যকর রয়েছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, তৈরি পোশাকের ক্ষেত্রে ধার্য মূল্যের ওপর ৮ শতাংশ কাউন্টারভ্যালিং শুল্ক, ৪ শতাংশ স্পেশাল অতিরিক্ত শুল্ক ছাড়াও অন্য দুই খাতে ৩ শতাংশ শুল্ক আরোপ করা রয়েছে। আর সব মিলিয়ে ১৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয় বাংলাদেশি তৈরি পোশাকের ক্ষেত্রে।

 

 

 

 

 

সদস্যদের সঙ্গে বৈঠকে

ভারতের বাণিজ্য সচিব এসআর রয় এবং রাজস্ব সচিব সুমিত বোসের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।

শনিবার কলকাতায়”

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026