সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৯

বোরকা নিষিদ্ধে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে এমপি’র কঠোর অবস্থান

বোরকা নিষিদ্ধে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে এমপি’র কঠোর অবস্থান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে বোরকা পরে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন এমপি পলিন হ্যানসন। তবে তার পোশাকটির প্রতি সমর্থন আদায়ের জন্য পরেন নি, বরং বোরকা নিষিদ্ধের দাবিকে আরো জোরালো করতেই তার এ অভিনব বেশধারণ।

বৃহস্পতিবার আপাদমস্তক কালো বোরকায় আবৃত হয়ে তিনি হাজির হন সিনেটে। পলিন হ্যানসন কট্টর ডানপন্থী ওয়ান ন্যাশন পার্টির এমপি। বোরকা পরিহিত হ্যানসন পার্লামেন্টে প্রবেশ করলে অন্য সদস্যরা হতবাক হয়ে যান। হ্যানসন হেঁটে তার চেয়ারে বসেন। বোরকাধারী হ্যানসনকে চেনার পর সিনেট কক্ষে হাসাহাসি শুরু হয়।

বিরোধী দলের নিন্দা বা হাসাহাসি, কোন কিছুই দমাতে পারেনি হ্যানসনকে। তিনি বোরকা নিষিদ্ধ করার পক্ষে তার দলের জোরালো অবস্থান তুলে ধরেন। বক্তৃতা দেয়ার সময় তিনি বোরকা খুলে ফেলেন এবং বলেন, বোরকা খুলে তিনি খুবই ভালো অনুভব করছেন।

বক্তৃতায় হ্যানসন বলেন, অস্ট্রেলিয়ার বেশির ভাগ মানুষ বোরকা নিষিদ্ধ করার পক্ষে। কেননা মুখমন্ডল আবৃত বোরকা সন্ত্রাসবাদকে সহায়তা করে। বর্তমানে সহিংস কর্মকান্ড অস্ট্রেলিয়ার জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের নাগরিকরা এ ব্যাপারে ভীত সন্ত্রস্ত।

সম্প্রতি দেশে ১৩ টি সন্ত্রাসী কর্মকান্ড বানচাল করা হয়েছে। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার এখনই উপযুক্ত সময়। সম্প্রতি তার দল অস্ট্রেলিয়ায় বোরকা নিষিদ্ধের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে।

তবে বোরকা পরার কারণে সিনেটে তীব্র নিন্দা ও সমালোচনার মুখোমুখি হন তিনি। বিরোধী দলের এমপিরা দেশটিতে বোরকা নিষিদ্ধের প্রতিবাদ জানান। অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিস ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে তাকে সতর্ক করেন।

তিনি বলেন, আমাদের মনে রাখা উচিত যে আমরা কেউ ইসলামী বিশ্বাসের অনুগত নই। সবার উচিত সকল অস্ট্রেলিয়ান নাগরিকের ধর্মীয় চেতনার প্রতি সম্মান প্রদর্শন করা।

এছাড়া বিরোধী দলের অন্য সদস্যরাও বোরকা নিষিদ্ধের প্রতিবাদ জানান। গত বছর বোরকা পরিধান করার অনুমতি দেয়া হয় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। এর পর থেকেই দেশটির উগ্র ডানপন্থি দলগুলো বোরকা নিষিদ্ধের দাবি তোলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026