বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৫

স্পেনে দ্বিতীয় ভ্যান হামলার চেষ্টা: নিহত ৫ সন্ত্রাসী

স্পেনে দ্বিতীয় ভ্যান হামলার চেষ্টা: নিহত ৫ সন্ত্রাসী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লাস রাম্বলাস এলাকায় প্রথম হামলার পর স্পেনের ক্যামব্রিলস শহরে আরেকটি ভ্যান হামলা চালানোর চেষ্টা চালানো হয়েছিল। তবে, এ দফায় আইন শৃঙ্খলা বাহিনী পাঁচ হামলাকারিকে হত্যা করে হামলা চেষ্টা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক বেল্ট পরা ছিলো। শুক্রবার ঘটা এই হামলা চেষ্টায় এক পুলিশসহ ৭ জন আহত হয়েছেন। এর আগে স্পেনের জনপ্রিয় পর্যটন এলাকা লাস রাম্বলাসে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে জনতার ওপর ভ্যান চালিয়ে এক সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন শতাধিক।

হামলা চালিয়েই পালিয়ে যায় ভ্যান চালক এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হামলাটিকে একটি ‘জিহাদী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য টেলিগ্রাফ।

দ্বিতীয় হামলা: কাতালান কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয়বার হামলার প্রচেষ্টায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলাকারীরা হামলা চালানোর সময় ভ্যানটি বেশি ঘুরে যায়। আশপাশে থাকা মানুষ তখন সঙ্গে সঙ্গে সরে যায় ও হামলাকারীদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে পুলিশরা। পুলিশের গুলিতে ধরাশায়ী হয় বিস্ফোরক পরিহিত হামলাকারীরা। এরপর নিয়ন্ত্রিতভাবে কয়েকটি বিস্ফোরণ ঘটায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ক্যামব্রিলসের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আলকানারেও সন্ত্রাসী হামলা: খবরে বলা হয়, ভ্যান হামলার আগে বুধবার ক্যাম্ব্রিলস শহরের আলকানার পৌরসভায় অবস্থিত এক বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। ওই ঘটনায় একজন নিহত হন। আহত হন ছয়জন। স্পেনের পুলিশ প্রথমে ঘটনাটিকে একটি গ্যাস বিস্ফোরণ বলে চিহ্নিত করলেও, বার্সেলোনায় ভ্যান হামলা চালানোর পর সেটিকেও একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভ্যান হামলা ও আলকানারের বিস্ফোরণের ঘটনা দু’টির মধ্যে যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। আলকানারে ঘটা বিস্ফোরণ নিয়ে পুলিশ প্রধান জোসেপ লুইস ত্রাপেরো বলেন, মনে হচ্ছে, আলকানারে যেই বাড়িতে বিস্ফোরন ঘটেছিলো সে বাড়ির বাসিন্দারা বিস্ফোরক তৈরির চেষ্টা করছিলো।

ভ্যান হামলাকারীর খোঁজ অব্যাহত: জনপ্রিয় পর্যটন এলাকা লাস রাম্বলাসে হামলা চালানো ভ্যানচালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলা চালিয়েই পালিয়ে যায় সে। সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিলো। কিন্তু পুলিশ জানিয়েছে, তাদের কেউই ওই ভ্যানের চালক নন। হামলায় ব্যবহৃত ভ্যানটি ভাড়া করা ছিলো।

ওই ভ্যান ভাড়া করার সময় যে ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিলো তার ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ। স্থানীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, ওই ব্যক্তির বয়স ২০ এর কোঠায়। তার জন্ম মরোক্কোতে। কিন্তু নতুন করে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে সে এই হামলার সঙ্গে জড়িত নয়। তার পরিচয়পত্র চুরি হয়ে গিয়েছিল।

আইএস’র দায় স্বীকার: জঙ্গি গোষ্ঠী আইএস লাস রাম্বলাস হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটির নিজস্ব বার্তা সংস্থা আমাকে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি চালিয়েছে আইএসের সেনারা। তবে এর পক্ষে কোন প্রমাণ বা আর কোন বর্ণনা দেয়া হয় নি।

এদিকে, অপর এক ঘটনায়, পুলিশ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। ওই ব্যক্তি একটি বার্সেলোনার শেষপ্রান্তে অবস্থিত একটি চেকপয়েন্টে থাকা পুলিশ কর্মীদের দিকে ধেয়ে আসছিলো।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির লাস রাম্বলাস হামলার সঙ্গে জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি। গত বছরের জুলাই থেকেই ইউরোপজুড়ে চলন্ত গাড়ি চাপা দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। গত বছর ১৪ই জুলাই ফ্রান্সের নিস শহরে ‘বাস্তিল ডে’ উদযাপনের সময় চালানো এমনই এক ট্রাক হামলায় ৮৬ জন নিহত হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026