রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২২

ফিনল্যান্ডে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত দুইজন

ফিনল্যান্ডে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত দুইজন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্পেনের পর এবার রক্তাক্ত হয়েছে ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তার্কু শহর। ১৮ আগস্ট শুক্রবার সেখানকার পুওতুরি-মার্কেট স্কয়ার এলাকায় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ছয়জন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে এখনও কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয়নি।

কেন্ট সভেনসন (৪৪) নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক লোককে সাদা ছুরি নিয়ে দৌড়াতে দেখেন। ওই লোক পথে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করতেই দেখেন।

তিনি বলেন, খুব বীভৎস। ঘটনাস্থলের পাশে আমরা একটি চত্বরে বসে ছিলাম। এক নারী চিৎকার করছিলেন আর তার সামনে দাঁড়িয়ে থেকে হামলাকারী অন্যদের ছুরিকাঘাত করছিল। ছুরিকাঘাতের শিকার একজন সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। হামলার পর পুলিশের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক পোস্টে লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হামলায় জড়িত সন্দেহভাজনের খোঁজে বাস, ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইটে বলেছেন, সামগ্রিক পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026