রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

সুইজারল্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সুইজারল্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে ১৯ আগস্ট শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। প্রখ্যাত ‘ইউনিভার্সিটি হাসপাতাল জেনেভা’র সহযোগিতায় এ কর্মসূচিতে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে।

জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবতার মুক্তি ও কল্যাণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার জীবন উৎসর্গ করে গেছেন।

এসময় জাতীয় শোক দিবসে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথমবারের মতো আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন রাষ্ট্রদূত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026