মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬

সোহার বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন একজন পুরুষ

সোহার বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন একজন পুরুষ

বিনোদন ডেস্ক: অন্ত:সত্ত্বাদের বেবি শাওয়ার অনুষ্ঠানটি সাধারণত নারীদের অংশগ্রহণেই হয়ে থাকে। সেখানে পুরুষের কোনো উপস্থিতি থাকেনা। তাই এটাকে গার্লস পার্টিও বলা হয়। কিন্তু সোহা আলী খানের ক্ষেত্রে ঘটলো এর ব্যতিক্রম।

তার বেবি শাওয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একজন পুরুষ। তিনি আর কেউ নন, তিনি হলেন সাইফ-কারিনা পুত্র তৈমুর আলি খান। এ খবর দিয়েছে কলকাতার সংবাদ প্রতিদিন। সে খবরে আরো জানানো হয়েছে এ সম্পর্কিত নিজের সব থেকে পছন্দের ছবিটি সোহা পোস্ট করেছেন টুইটারে। যেখানে তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে সাত মাসের ছোট্ট তৈমুর।

উল্লেখ্য, ভাবী কারিনা কাপুর খানের পথেই হাঁটছেন সোহা আলি খান। অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশ্যাল সাইটে। কোনো ছুটি নয়, যতটা সম্ভব কাজের মধ্যেই থাকছেন তিনি। বাদ যাচ্ছে না পার্টি, শপিং কোনো কিছুই। দুদিন আগেই ভাই সাইফ আলি খানের জন্মদিনের পার্টিতে নীল রঙের গাউনে সবার নজর কেড়েছেন তিনি। এবার মুম্বইয়ে নিজের বাড়িতেই পার্টিমুডে হাসিখুশি সোহাকে দেখা গেল পরিবার আর বন্ধুদের সঙ্গে।

আর আনন্দে থাকবেন নাই বা কেন, তার বেবি শাওয়ার পার্টি বলে কথা। নতুন সদস্য আসতে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। সন্তান আসার আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিলেন নবাব নন্দিনী। আর সেই পার্টিটেই সব নারীর মাঝে একমাত্র পুরুষ অতিথি ছিলেন তৈমুর আলি খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026