শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট উপশহরের আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামে বিবিসিসিআই ইউকের উদ্যোগে সপ্তাহ ব্যাপী এনআরবি গ্লোবাল বিজনেস কনভেশন ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার পূর্ব লন্ডনের গ্যাটোরেক্স স্ট্রিটের একটি হলে সংবাদ সম্মেলন এ তথ্য জানান চেম্বার কর্তৃপক্ষ।
আয়াজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই, সংগঠনের ডাইরেক্টর সাইদুর রহমান রেনু, মনির আহমদ, এ কে আজাদ, বশির আহমদ, শাহগির বখত ফারুক, সাদ গাজী, শফিকুল ইসলাম, এস খালিদ আহমদ, মাহতাব চৌধুরী, এমদাদ আহমদ, আলাউর রহমান কুটি সহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত শতবছর ধরে প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে এসেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল এরপর প্রবাসীরা দেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বীমা খাতে বিনিয়োগ করে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন।
তারা বলেন, এনআরবিরা দেশের বিরাট সম্পদ। বৈদেশিক মুদ্রার অন্যতম যোগানদার, দেশের আর্থ-সামাজিক ও রাজনীতিতে যে গৌরবময় ভূমিকা রেখে চলেছে তা উৎসবের মাধ্যমে পালন করা সময়ের দাবী।
এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ২১ থেকে ২৭ অক্টোবর সিলেট উপশহরের আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামে সাপ্তাহ ব্যাপী এনআরবি গ্লোবাল বিজনেস কনভেশন ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে ২১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইতিমধ্যে ২১টি দেশের মানুষ উক্ত কনভেনশনকে সমর্থন জানিয়েছে এবং এই কনভেনশনে যোগদিতে প্রায় ৪৭টি সংগঠনের সাথে যোগাযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে প্রবাসীদের উক্ত কনভেনশনে যোগ দিতে সকলের প্রতি আহবান জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশের উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন তার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর বাংলাদেশে এনআরবি দিবস পালন করতে সরকারের উদ্যোগ গ্রহনের আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, এব্যাপারে বিবিসিসিআই ইউকের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে এই দাবী জানালে তিনি তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত শতবছর ধরে প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে এসেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল এরপর প্রবাসীরা দেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বীমা খাতে বিনিয়োগ করে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। এজন্য দেশের স্বার্থে প্রবাসীদের আরো ভুমিকা রাখতে হবে।