বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪

সামর্থের মধ্যে বাড়ী বানানোর ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস শীর্ষে

সামর্থের মধ্যে বাড়ী বানানোর ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস শীর্ষে

ফাইল ফটো

২০১৫/১৬ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল রাজধানীতে সবচাইতে বেশী সামর্থের মধ্যে ঘরবাড়ী বানিয়েছে। সিটি হল থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে উল্লেখিত বছরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মোট ৮৮৬টি সামর্থ্যরে মধ্যে বাড়ী বানিয়েছে যা রাজধানী লন্ডনের অন্য যে কোন বারার চেয়ে বেশী।

কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আপ-টু-ডেট রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা আরো বেশী। কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী তা ১০৭৩টি। এছাড়া ২০১৬/১৭ সালেও ১০৭০টি সামর্থ্যের মধ্যে বাড়ী বানানো হয়েছে। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস সিটি হলের এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে দেয়া বিবৃতিতে তিনি বলেছেন, আমার প্রধান নির্বাচনী ওয়াদা ছিলো এক হাজার কাউন্সিল বাড়ী বানানো এবং এগুলো যাতে সত্যিকার অর্থে স্থানীয় বাসিন্দাদের সামর্থ্যরে মধ্যে থাকে। আমরা এই সেক্টরে আশাতীত সাফল্য অর্জন করেছি এবং সিটি হলের রিপোর্টে টাওয়ার হ্যামলেটস যে সারা দেশের মধ্যে শীর্ষে তাই ফুটে উঠেছে।

মেয়র বলেন, টাওয়ার হ্যামলেটসের হাউজিং সমস্যাকে আমি সর্বোচ্চচ গুরুত্ব দিয়ে থাকি এবং এর অগ্রগতিতে আমি গর্বিত। এছাড়া সামর্থ্যরে মধ্যে ঘরবাড়ী বানানোর ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি বাড়ী ভাড়াও আমরা কমিয়েছি যা একজন বাসিন্দার বছরে সর্বোচ্চচ ৬ হাজার পাউন্ড সাশ্রয় করবে। এর বাইরে প্রাইভেট রেন্টার্স চার্টার আমাদের আরেকটি অগ্রগতি হিসাবে চিহিৃত হয়ে থাকবে।

ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম বলেন, লন্ডনের বাসিন্দাদের মতো টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারাও হাউজিং সমস্যায় ভুগছেন এবং তাদের কেউই কেন্দ্রীয় সরকার থেকে কোন ধরনের সহযোগিতা পান না। কাউন্সিলকেই এই কঠিন কাজটি করতে হয়। আমি আনন্দিত যে সিটি হলের রিপোর্টে সামার্থ্যরে মধ্যে ঘরবাড়ী বানানের ক্ষেত্রে আমাদের অবদান উঠে এসেছে।

কেবিনেট মেম্বার ফর স্ট্র্যাটিজিক ডেভেলাপমেন্ট কাউন্সিলার র‌্যাচেল ব্ল্যাক তার প্রতিক্রিয়ায় বলেন, সামর্থ্যরে মধ্যে বাড়ী বানানোর ক্ষেত্রে লন্ডনে অনেক কাজই করতে হবে। তবে এই সমস্যার সমাধানে টাওয়ার হ্যামলেটস উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আমরা সামর্থ্যরে মধ্যে বাড়ী বানানোর ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি নতুন আইন করেছি। এক কথায় টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের হাউজিং সমস্যার সমাধানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

 – প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026