শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইস্ট লন্ডনের চিংফোর্ড এর ওল্ড চার্চ রোড়ে একটি পাউন্ডল্যান্ড স্টোরে অগ্নিকান্ড সংগঠিত হওয়ার পর ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়।
জানা যায়, অগ্নিকান্ডের ব্যাপকতা বৃদ্ধি পেলে পাশ্ববর্তী বেশ কয়েকটি ঘরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। অগ্নিকান্ডের ঘটনাকে সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অগ্নিকান্ড শুরুর কিছুক্ষন পর তিনজন সন্দেহভাজন ব্যক্তি উক্ত এলাকা ত্যাগ করে।
পুশৈ সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের খবর পেয়ে ১৫টি ফায়ার ইঞ্চিন এবং ৯৭জন ফায়ার ফাইটার অংশ নেয়। অগ্নিকান্ডে উক্ত পাউন্ডল্যান্ড স্টোরের গ্রাউন্ড ফ্লোর এবং ছাদ সম্পূর্ণভাবে ধবংস হয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।