মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

 

সিলেটে সিপিবি’র সমাবেশে হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নির্দেশে সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার বিকালে সিলেটের কোর্ট পয়েন্টে আয়োজিত সিপিবি’র সমাবেশে হামলা করে ছাত্রলীগ। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ১০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে সিলেটে সোমবার আধাবেলা হরতাল আহবান করেছে বাম সংগঠনগুলো। এই হরতালে স্থানীয় ১৮ দলীয় জোট সমর্থন দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026