বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

ক্যান্সারে আক্রান্ত নওয়াজের স্ত্রী

ক্যান্সারে আক্রান্ত নওয়াজের স্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর এ খবর জানাজানি হয়। তবে দলীয় নেতারা বলছেন, কুলসুমের অসুস্থতা নিরাময়যোগ্য। খবর বিবিসির।

পানামা পেপার্স মামলায় জড়িয়ে যাওয়ার পর পাক সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৮ জুলাই প্রধানমন্ত্রিত্ব এবং সাংসদপদ হারানোর নওয়াজের শূন্য আসনে লড়ছেন কুলসুম।

আগামী ১৭ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো কোনো মহল বলছে, কুলসুম জয়ী হলে তাকে প্রধানমন্ত্রী পদে বসানো হতে পারে। কুলসুমের পক্ষে নির্বাচনী প্রচার চালাবেন নওয়াজ দম্পতির কন্যা মরিয়ম।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, কয়েকদিনের মধ্যেই চিকিৎসা শুরু হওয়ার কথা তাঁর। যে কারণে, মনোনয়নপত্র স্ক্রুটিনির সময়ই শারীরিক পরীক্ষার জন্য লন্ডনে যান ষাটোর্ধ্ব কুলসুম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026