শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪

স্যামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ড

স্যামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুর্নীতির দায়ে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস চেয়ারম্যান লি জে ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত। আজ শুক্রবার তাঁর এই সাজা ঘোষণা করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে লির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়।

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট লির বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অলাভজনক কোম্পানিকে ৩ কোটি ৬৩ লাখ ডলার (৪৩ বিলিয়ন উন) ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারির কারণে পার্লামেন্টে পার্ককে অভিশংসনের পক্ষে ভোট পড়ে।

স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হির ছেলে লি জে-ইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। ১৪ ফেব্রুয়ারি আইনজীবীরা তাঁকে গ্রেপ্তারের জন্য দ্বিতীয়বার আরজি পেশ করেন। তাঁরা এ সময় আরও সাক্ষ্য-প্রমাণ হাজির করার কথা বলেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026