সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪

বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক ছিলো হাশমির

বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক ছিলো হাশমির

বিনোদন ডেস্ক: মার্ডার ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান ইমরান হাশমি। রগরগে চুম্বন ও যৌন দৃশ্যে ভরপুর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মল্লিকা শেরওয়াত।

বে ২০০৪ সালের এ সিনেমার কাহিনির সঙ্গে রয়েছে হাশমির ব্যক্তিজীবনের বিশেষ মিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেছেন, বিয়ের আগে বিবাহিত এক নারীর সঙ্গে আমার সম্পর্ক ছিলো।

তবে সে যে বিবাহিত ছিলো প্রথমে তা জানতাম না। যখন তা জেনেছি তখনই সরে আসতে চেয়েছি, কিন্তু কোনো এক অদ্ভূত কারণে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি।

তাহলে কিভাবে শেষ হলো সে সম্পর্ক? ইমরান হাশমি বলেন, এক সময় তার স্বামীর কাছে হাতে-নাতে ধরা পড়ে যাই। এমনকি তার সঙ্গে আমার হাতাহাতিও হয়েছিলো। এরপর আর কখনো পরকীয়ার নাম মুখেও আনিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রেমিকা পারভিন সাহানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান। ২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম অভিষিক্ত হয়েছিলেন এ অভিনেতা।

কিন্তু ‘মার্ডার’ ছবির কল্যাণে ক্যারিয়ারের শুরুতেই নামের পাশে ‘সিরিয়াল কিসার’ যুক্ত হয় তার। এই ছবিতে দেখা গেছে বিবাহিত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

ছবিটিতে ইমরানের প্রাণবন্ত ও অসাধারণ অভিনয় দেখে সে সময় অনেকেই মুচকি হেসে বলেছিলেন-ব্যাটা বাস্তবেও বোধহয় পরকীয়া করেছে। তাই এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে অন্যের স্ত্রীর সঙ্গে প্রেমের অভিনয়।

সে বলাবলি যে ভুল ছিল না তা এখন ইমরান নিজেই নিজের এক সময়কার পরকীয়া সম্পর্কে মুখ খুলে প্রমাণ করে দিলেন। এদিকে, আগামী ১লা সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ইমরান হাশমির নতুন সিনেমা বাদশাহো।

মিলন লুথরিয়ার গ্যাংস্টার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করছেন অজয় দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, এশা গুপ্ত, বিদ্যুৎ জাম্ময়াল, সঞ্জয় মিশ্র প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026