শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইস্ট লন্ডনে এশিয়ান মার্কেট বলে খ্যাত ফরেস্ট গেইট এলাকার একটি বড় সোনার দোকানে ডাকাতি সংগঠিত হয়েছে বলে জানা যায়।
বিবিসি’র এ রিপোর্টের তথ্যসূত্রে জানা যায়, গত ১০ জুলাই ইস্ট লন্ডনের ফরেস্ট গেইট এলাকার জয়ালোকাস সোনার দোকানে এই ঘটনাটি ঘটে। ডাকাত দল মেশিনের সাহায্যে দোকানের দেয়ালের বেশ বড় একটি অংশ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং তারা তিন ঘন্টা যাবত দোকানের লকারে থাকা জিনিস পত্র নিয়ে যায়।
সংঘবদ্ধ চুরের দল দোকানের পেছনের দেয়াল সম্ভবত ড্রিল মেশিন দিয়ে ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ। এতে প্রায় ১.৮মিলিয়ন পাউন্ড মূল্যের সোনার বার, নেকলেস, ডায়মন্ডসহ দামী দামী গহনা রয়েছে। বিবিসি দোকানে চুরদের প্রবেশের আশিংক ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় তিন সদস্যের চুরেরা দোকানে প্রবেশ করছে।
মেট পুলিশ বলছে, দোকানের ভেতরে তিন চুর প্রবেশ করলেও তারা মোট আটজনকে সন্দেহ করছে। পুলিশ জানায়, দোকানের দেয়াল ভাঙ্গতে চুরের দল ২০মিনিটের বেশি লাগেনি। তবে এই দেয়াল ভাঙ্গতে যে উচ্চ শব্দ হয়েছে তাতে যদি কেউ দেখে থাকেন তবে পুলিশে জানানোর আহবান জানান।
নিউহাম পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এই দু:সাহসিক চুরির ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পনার একটি অংশ। এতে করে তারা প্রায় ১.৮মিলিয়ন পাউন্ডের মূল্যবান জিনিসপত্র চুরি করতে সামর্থ্য হয়।