শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডে দুইটি লরি ও একটি মিনিাসের সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন। শনিবার সকালে উত্তর-দক্ষিণ মোটরওয়েতে এই দুর্ঘটনায় এখন নিহতের সংখ্যা নিশ্চিত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ইংল্যান্ডের ব্যস্ততম মটোরওয়ে এম১ এ মিনিবাস ও লরির মধ্যে সংঘর্ষের ঘটনায় বহু হতাহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দুঘটর্নার পরপরই পুলিশ ও এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছায়। মারাত্মক আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা হয়। লন্ডন থেকে ৫০ মাইল দূরে নিউপোর্ট পাগনেলে এই দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে তারা মনে করে মিনিবাসটি নটিংহাম এরিয়া থেকে আসছিল। বিপদজনক ড্রাইভিং এর জন্য ২জনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পরপরই ইর্মাজেন্সি সার্ভিস এর জন্য কিছু সময়ের জন্য রাস্তাটি বন্ধ করে দেয় পুলিশ। তবে জংশন ১৪ ও ১৫ দিয়ে রাস্তার অপর যানবাহনগুলিতে চলার সুযোগ করে দেয় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে তাদের অসাবধান গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, মিনিবাসটি নটিংহ্যাম থেকে আসছিলো। প্রধান পরিদর্শক হেনরি পারসনস বলেন, আমরা সব গাড়িচালককে এই স্থান এড়িয়ে চলার অনুরোধ করছি। তাদের সবাইকে বিকল্প রাস্তা ব্যবহার রতে বলা হয়েছে।