বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১

আপডেট: ব্রিটেনের এম১ মটরওয়েতে লরি-মিনিবাস সংঘর্ষে নিহত ৮, গ্রেফতার ২

আপডেট: ব্রিটেনের এম১ মটরওয়েতে লরি-মিনিবাস সংঘর্ষে নিহত ৮, গ্রেফতার ২

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে দুইটি লরি ও একটি মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে জানানো হয়েছিল বেশ কয়েক নিহত হয়েছেন। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উত্তর-দক্ষিণ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাজ্য সময় ভোর ৩টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। ফায়ার সার্ভিসের কর্মীরা হাইড্রলিক সরঞ্জাম ব্যবহার করে বিধ্বস্ত যানবাহন থেকে তিনজনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে পুলিশের প্রধান পরিদর্শক হেনরি পারসনস দুর্ঘটনার স্থান এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026