শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২

হাবিব-তিশার নয়া সম্পর্ক নিয়ে গুঞ্জন

হাবিব-তিশার নয়া সম্পর্ক নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক: কয়েক মাস ধরেই সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে মডেল-অভিনেত্রী তানজিন তিশার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে।

হাবিবের সাবেক স্ত্রী রেহান বারবারই তার ডিভোর্সের জন্য তিশাকেই অন্যতম কারণ হিসেবে বলে আসছেন।

এমনকি সংবাদ মাধ্যমগুলোকে তিশার বেশ কিছু স্ক্রিনশটও পাঠিয়েছেন রেহান, যা হাবিবের সঙ্গে তিশার সম্পর্কেরই ইঙ্গিত দেয়।

রেহান এমনও অভিযোগ করেছেন যে, হাবিব ও তিশা একসঙ্গে লিভ টুগেদার করছেন। এমনকি ভারতের গোয়াতে তারা ১০ দিন বেড়িয়ে এসেছেন।

কিন্তু নিজেদের সম্পর্ককে কেবল ‘ব্যক্তিগত’ বলেই এড়িয়ে গেছেন হাবিব ও তিশা দু’জনই। এতদিন এসব নিয়ে সরাসরি তেমন কিছু বলেননি তারা। কিন্তু গত শনিবার থেকে এ জুটির সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কারণ তিশা নিজের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে নিজের সঙ্গে হাবিবের একটি সেলফি দেন।

এতে দেখা গেছে, মোটরসাইকেলে হাবিবের পেছনে তিশা বসে আছেন। সেলফিটি তুলেছেন খোদ হাবিব। এ ছবিটি প্রোফাইল পিকচার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় অনলাইনে। নতুন মোড় নেয় হাবিব ও তিশার সম্পর্ক।

আর এদিকে হাবিবের সাবেক স্ত্রী রেহান নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হাবিবকে বিয়ে করার জন্য এমনটা করছেন তিশা। কিন্তু হাবিব নাকি তিশার কাছ থেকে পালিয়ে থাকার চেষ্টা করেছেন বহুবার। এখনও নাকি সেটাই করছেন।

অন্যদিকে ফেসবুকে হাবিব ও তিশার সেলফি ভাইরাল হওয়ার পরদিন অর্থাৎ রোববার রাতেই তিশা ছবিটি সরিয়ে ফেলেন ফেসবুক থেকে। হাবিবের কথামতোই এ ছবিটি সরিয়ে ফেলেন তিনি, এমনটাও বলাবলি করছেন অনেকে।

এদিকে রেহান এখনও হাবিবের সঙ্গে তার সংসার ভাঙ্গার জন্য দায়ী করছেন সরাসরি তানজিন তিশাকেই। রেহান ও তিশা মিডিয়াকে এ সম্পর্কে পাল্টাপাল্টি বক্তব্যও দিয়েছে। এমনকি মিডিয়াকে তিশা রেহানের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন।

আর রেহান সেই সংবাদ শেয়ার করেন সম্প্রতি ফেসবুকে লিখেছেন, পাগলে কি না বলে! অপেক্ষায় রইলাম তোমার মামলা খাওয়ার জন্য। তবে হাবিব বেশ কিছুদিন ধরেই তিশার সঙ্গে সম্পর্ক বিষয়ে নিশ্চুপই রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026