বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪

ঘরোয়া আমেজে ঈদ কাটাবেন খালেদা জিয়া ও তারেক রহমান: নেতাকর্মীদের সাথে ঈদ সাক্ষাতের কোন কর্মসূচি নেই

ঘরোয়া আমেজে ঈদ কাটাবেন খালেদা জিয়া ও তারেক রহমান: নেতাকর্মীদের সাথে ঈদ সাক্ষাতের কোন কর্মসূচি নেই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছেলে-ছেলের বউ-নাতনীদের নিয়ে এবার প্রথম লন্ডনে ঈদ উল আযহা উদযাপন করছেন বেগম খালেদা জিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সান্নিধ্যে রিবারিক আবহে কোরবানির ঈদ উদযাপন করছেন।

প্রতিবার লন্ডনে ঈদের দিনে বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও এবার তা করেবেন না তারেক রহমান। খালেদা জিয়াও কোনও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও অংশ নেবেন না। ফলে ঈদের দিনও স্থানীয় নেতাকর্মীরা দলের দুই প্রধানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।

এবার ঘরোয়া পরিবেশে লন্ডনে ঈদ উদযাশপন করছেন জিয়া পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বগুড়া, সিলেট এবং আজ সৌদি আরব ও লন্ডনে কোরবানি দেওয়া হবে। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও কন্যাদের নিয়ে এখন লন্ডনে বসবাস করেন। তাই ঈদের দিনের সকাল তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ নাতনিদের সঙ্গেই কাটছে বেগম জিয়ার। থাকছেন তিনি তারেকের কিংস্টন লজের বাসাতেই।

মাকে সময় দিতেই শুক্রবার দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের কোনও কর্মসূচি রাখেননি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়াও শারীরিক অসুস্থতার কারণে কোনও অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন। তবে ঈদ ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপি সূত্র জানায়, আগে যুক্তরাজ্য বিএনপি পরিবারের নেতা-কর্মীদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও চলতি সপ্তাহে যুক্তরাজ্য বিএনপির দু’জন নেতার পরিবারের দু’টি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা চূড়ান্ত থাকলেও শেষ পর্যন্ত কোনটিতেই যোগ দেননি এই নেতা। ঈদের বিকালে তারেক রহমান নেতাকর্মীদের ঘরোয়া পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও এবার না করার সম্ভাবনা বেশি।

যুক্তরাজ্য বিএনপির দায়িত্বশীল সূত্র আরও জানায়, লন্ডনে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনে একইসঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেন বেগম জিয়া ও তারেক রহমান। সব মিলিয়ে খালেদা জিয়ার শরীর খুব ভালো যাচ্ছে না। এ কারণে ছেলেও মায়ের কাছাকাছি সময় কাটাচ্ছেন বেশিরভাগ সময়।

সূত্র আরও জানায়, তারেক রহমান লন্ডনে তার বাড়ির পাশে কিংস্টন মসজিদ অথবা রিজেন্ট পার্ক মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া জিয়া পরিবারের সদস্যদের নামে দেশে, সৌদি আরব ও লন্ডনে কোরবানি দেওয়া হবে।

এদিকে, খালেদা জিয়া বাংলাদেশে ফেরার আগে লন্ডনে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। যদিও সমাবেশের তারিখ ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক জানান, পার্কলেইনে হোটেল হিলটনসহ কয়েকটি ভেন্যুর ব্যাপারে কথার্বাতা চলছে। ভেন্যু চূড়ান্ত হলে ১২ সেপ্টেম্বর সভাটি হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026