সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০

পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে বাহুবলীর নায়িকা তামান্না’র বিয়ের গুজব

পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে বাহুবলীর নায়িকা তামান্না’র বিয়ের গুজব

বিনোদন ডেস্ক: সাবেক পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও ‘বাহুবলীর’ অবন্তিকা তামান্না ভাটিয়া বিয়ে করছেন! এমনটা শুনেছেন কি? হ্যাঁ, এই খবরই আজকাল শোনা যাচ্ছে।

শুধু খবরই নয়, ইন্টারনেটে ঘোরাফেরা করছে একটি ছবিও। যাতে দেখা যাচ্ছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া একসঙ্গে গয়নার দোকানে গয়নার ডিজাইন পছন্দ করছেন। শোনা যায় নিজেদের বিয়ের জন্য এই গয়নার কেনাকাটা করছেন আব্দুর রাজ্জাক ও তামান্না।

কিন্তু সত্যিই কি তাই? শেষ পর্যন্ত কিনা সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করছেন বাহুবলীর অবন্তিকা?

না, আসলে খবরটা একেবারেই সত্যি নয়। এটা একেবারেই পুরোনো একটা ছবি। বহুদিন আগে একটি গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া। এটা সেই ছবি। তাদের বিয়ের খবর একেবারেই ভুল।

ভারতের একটি পত্রিকার খবরে বলা হয়, আব্দুর রাজ্জাক বিবাহিত এবং তিনি বিবাহিত জীবনে সুখী। এমনকি তামান্না ভাটিয়ার সঙ্গে তার কোনও যোগাযোগও নেই। খবরটা একেবারেই ভিত্তিহীন, গুজব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026