সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯

আমার তখন ১৭, আদিত্য পাঞ্চোলি ঠুকরে খেলেন আমাকে

আমার তখন ১৭, আদিত্য পাঞ্চোলি ঠুকরে খেলেন আমাকে

বিনোদন ডেস্ক: তিনি যতটাই ভালো অভিনেত্রী, ততটাই স্পষ্ট বক্তা। নিজের জীবনের যৌনহেনস্থার অভিজ্ঞতা নিয়ে তিনি কোনও দিনই মুখ খুলতে ভয় পাননি। সেই কঙ্গনা রানাউত ফের বিস্ফোরক।

সরাসরি তোপ দাগলেন আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। কঙ্গনার অভিযোগ, ছোটবেলায় তাঁকে যৌনহেনস্থা করেছিলেন বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি। সাহায্যের জন্য তিনি আদিত্যর স্ত্রীর শরণাপন্ন হন।

আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে কঙ্গনা বলেছেন, ‘১৭ বছর বয়সে এমন একজন মানুষ আমাকে যৌনহয়রানি করে, যার বয়স আমার বাবার বয়সি।’ কঙ্গনার কথায়, ‘আমি তখন ওর মেয়ের চেয়ে বয়সে এক বছরের ছোট। তখন নাবালিকা।

যে দুনিয়ায় আমি এখন কাজ করছি, তখন সেই দুনিয়াটা আমার কাছে একেবারেই নতুন। আমার মনে আছে, আমি ওর স্ত্রীর কাছে গিয়ে সাহায্য চেয়েছিলাম, বলেছিলাম, প্লিজ… আমায় বাঁচান। আমি আপনার মেয়ের চেয়েও বয়সে ছোট। আমি নাবালিকা, মা-বাবাকেও কিছু বলতে পারবো না।’

কিন্তু আদিত্য পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাবের প্রতিক্রিয়া ছিল আরও বিস্ময়কর। জারিনা বলেন, ‘আমি বাঁচলাম। ও (আদিত্য পাঞ্চোলি) আর আমার বাড়িতে আর আসবে না।’ কঙ্গনার বিপদ আরও বেড়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘আমি তখন উদভ্রান্তের মতো বাঁচার চেষ্টা করছি। ভাবছি, কার কাছে সাহায্য চাইবো। আমি যদি পুলিশের কাছে যাই, মা-বাবা বাধা দেবে।’

তবুও পরে পুলিশের কাছেই আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ করেন কঙ্গনা। পুলিশ আদিত্যকে সতর্ক করে ছেড়ে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026