সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯

এ কি করলেন সেলিনা

এ কি করলেন সেলিনা

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন। দুই যমজ সন্তানের মা হয়েছেন। পাঁচ বছরের মাথায় ফের দুই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন সেলিনা জেটলি। দ্বিতীয়বারের গর্ভাবস্থায় বেশ ভালোই উপভোগ করছেন বলিউডের প্রাক্তন নায়িকা।

সোশ্যাল মিডিয়াতেই মিলছে তার প্রমাণ। কিছুদিন আগেই বিকিনি পরে সমুদ্র সৈকতে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন সেলিনা। আর এবার সম্পূর্ণ নগ্ন হয়ে ধরা দিলেন বাথটাবে। ২০১১ সালে হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করে বিদেশে সেটেলড হয়ে যান সেলিনা।

২০১২ সালে জন্ম হয় দুই ছেলে উইনস্টন ও বিরাজের। কিছুদিন আগেই ফের গর্ভবতী হওয়ার কথা ঘোষণা করেন সেলিনা। এবারেও যমজ সন্তানের জন্ম দেবেন তিনি। সেলিনার মতে, মা হওয়া এক অনন্য অভিজ্ঞতা। এই সময় নারীর শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই প্রত্যেক পরিবর্তনের সাক্ষী হওয়াটা গর্বের ব্যাপার। এই গর্ব তিনি ও তার স্বামী পিটার একসঙ্গে অনুভব করতে পারছেন।

আর এই অভিজ্ঞতাকেই ক্যামেরাবন্দি করেছেন। তবে গর্ভাবস্থায় এভাবে নগ্ন ছবি প্রকাশ করায় অনেকেই অবাক হয়েছেন। অনেকেই বলেছেন, এ কি করলেন সেলিনা! তবে সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না নায়িকা। নিজের মতো করেই অপেক্ষায় রয়েছেন নতুন অতিথি আসার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026