মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২০

খালেদার-সিইসি ফোনালাপ

খালেদার-সিইসি ফোনালাপ

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের ফোনালাপ হয়েছে বলে আলোচনা চলছে নির্বাচন কমিশনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে এ আলাপ করিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। তবে ফোনালাপে ঠিক কি নিয়ে কথা হয়েছে জানা যায়নি।

শেরেবাংলা নগরস্থ নির্বাচন কমিশনে সিইসির কার্যালয়ে মঈন খান যান বেলা ৩টা ৫ মিনিটে। সিইসি’র কক্ষে প্রায় পৌনে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় তারা দু’জন ছাড়া ওই কক্ষে আর কেউ উপস্থিত ছিলেন না। বিকেল পৌনে ৫টার দিকে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই ‘পরে কথা হবে‘ বলে চলে যান মঈন খান।

নতুন আরপিওতে প্রার্থীদের নির্বাচনী ব্যয়, জামানত ও আসন্ন নির্বাচনে সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র (লেভেল প্লেইং ফিল্ড) সৃষ্টি করা  নিয়েই আলোচনা হয়েছে বলে ধারণা করছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত সোমবার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। শুরু থেকেই এর সমালোচনা করে আসছে বিরোধী দল, সুশীল সমাজসহ বিভিন্ন মহল। এমনকি গত রোব ও সোমবার নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ পরিস্থিতিতে সিইসির সঙ্গে মঈন খানের বৈঠক যথেষ্ট তাৎপর্যবহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026