মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২২

ব্রিটিশ এমপি শাবানার সিলেটে জন্মদিন পালন

ব্রিটিশ এমপি শাবানার সিলেটে জন্মদিন পালন

পাকিস্তানী বংশোভূত বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ  মঙ্গলবার সিলেটের মেন্দিবাগস্থ অভিজাত রোজভিউ হোটেলে তাঁর ৩৩তম জন্ম দিন পালন করলেন। ৩৩তম জন্ম দিনে দৈনিক সংগ্রাম সিলেট ব্যুরোর পক্ষ থেকে তরুণ এই এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকার ব্যুরো প্রধান কবির আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জন্মগ্রহণকারী ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় এমপি রোশনারা আলী। শাবানা মাহমুদ তার জন্ম দিনে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য দৈনিক সংগ্রামের সম্পাদক সহ সংগ্রাম পরিবারকে শুভেচ্ছা জানান।

তিনি তাঁর প্রতিক্রিয়ায় জনান, তিনি ব্রিটেনের যে এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন সে এলাকার দশ হাজার বাংলাদেশীর বসবাস। এর মধ্যে সিলেটী ৯৯ ভাগ। সিলেটী প্রবাসীরা শাবানাকে ডটার অব সিলেট বা সিলেটী কন্যা হিসেবে আখ্যায়িত করেন। এজন্য শাবানা মাহমুদ অত্যন্ত আনন্দিত। পাকিস্তানী বংশোভূত এই তরুণ এমপি ব্যক্তি জীবনে অবিবাহিত। তার বাবার নামের সূত্র ধরে তাঁর নাম হয়েছে শাবানা মাহমুদ।

গতকাল মঙ্গলবার দুপুরে রোজভিউ হোটেলে দৈনিক সংগ্রামের সাথে একান্ত আলাপ চারিতায় শাবানা আরো জানান, বৃটেনে বসবাসরত সিলেটীরা তাকে অত্যন্ত ভালবাসেন এবং বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। এজন্য তিনি সিলেটকে তার দ্বিতীয় বাড়ি মনে করেন। ২০১০ সালে ফেব্রুয়ারী মাসে এমপি হওয়ার আগে সিলেট সফরে আসেন তিনি নির্বাচনী প্রচারনায়। এবার এসেছেন এমপি হিসেবে সিলেটের আলোকিত সন্তান রোশনারা আলী সহ আরো পাঁচ এমপির সাথে। দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসে দ্বিতীয় ঠিকানায় ৩৩তম জন্ম দিন পালন করলেন এমপি শাবানা মাহমুদ। দুই ভাই ও এক বোনকে নিয়ে মা-বাবার সাথে বসবাস করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026