শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭

মারা যাওয়ার আগে এক কিশোরীর আটজনকে অঙ্গ দান করে ব্রিটেনে

মারা যাওয়ার আগে এক কিশোরীর আটজনকে অঙ্গ দান করে ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন ইংল্যান্ডের সামারসেট অঞ্চলের এক কিশোরী জেমিমা লেজেল (১৩)। যে মেয়ে মৃত্যুর আগে একাই আটজনকে তার অঙ্গ দান করেছে। এদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।

২০১২ সালে তার মৃত্যু হয় মস্কিষ্কের এক জটিল রোগের কারণে। তার দান করে যাওয়া অঙ্গগুলো হলো হার্ট (হৃদয়), প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়), লাঞ্চ (ফুসফুস), কিডনি (বৃক্ব), স্মল বাওয়েল (ক্ষুদ্রান্ত্র) ও লিভার (যকৃত)।

ব্রিটিনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, এর আগে একজনের কাছ থেকে এত অঙ্গ দান করার ঘটনা ঘটেনি।

কিশোরীর জেমিমা লেজেল স্মরণে ট্রাস্ট গঠন করেছেন পরিবার সদস্যরা। এই ট্রাস্ট মানুষের অঙ্গ দানে উৎসাহ ও সহায়তা দেয়াই মূল লক্ষ্যে। জেমিমার মা-বাবা বলেন, সে খুব বুদ্ধিমতি, সহানুভূতিশীল ও সৃজনশীল ছিল।

জেমিমা মা সোফি লেজেল (৪৩) ও বাবা হার্ভি লেজেল বলেন, তারা জানতেন জেমিমা তার অঙ্গ দান করতে আগ্রহী। কারণ মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সে এ বিষয়ে কথা বলেছিল। তাদের এক পরিচিত ব্যক্তি দুর্ঘটনার শিকার হলে এ বিষয় সে কথা বলেছিল।

প্রসঙ্গত: মায়ের ৩৮তম জন্মদিনের অনুষ্ঠানে জেমিমা অজ্ঞান হয়ে পড়ে। এর চারদিন পর ব্রিস্টল রয়্যাল শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। তার হার্ট, ক্ষুদ্রান্ত্র ও অগ্ন্যাশয় তিনজনকে দান করা হয়। দুজনকে দেওয়া হয় দুটি কিডনি। এছাড়া লিভার টুকরো করে দেওয়া হয় দুজনকে এবং আরেকজনকে দেওয়া হয় ফুসফুস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026