শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬

৪০ বছর ধরে দেখছি জনমত শুধু বিএনপির কথাই লেখে: সাপ্তাহিক জনমত মুক্তিযোদ্ধের অনন্য দলিল অনুষ্ঠানে আব্দুল গাফফার চৌধুরী

৪০ বছর ধরে দেখছি জনমত শুধু বিএনপির কথাই লেখে: সাপ্তাহিক জনমত মুক্তিযোদ্ধের অনন্য দলিল অনুষ্ঠানে আব্দুল গাফফার চৌধুরী

শীর্ষবিন্দু নিউজ: মুক্তিযুদ্ধকালীন সময়ে জনমত ছিল বাংলাদেশের সাথে ব্রিটেন প্রবাসীদের সেতুবন্ধন। গবেষণাধর্মী গ্রন্থ সাপ্তাহিক জনমত মুক্তিযুদ্ধের অনন্য দলিল গ্রন্থের প্রকাশণা উৎসবে বক্তব্যে এ রকম মন্তব্য করেন আগত অথিতিরা।

পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্ক সেন্টারে শুক্রবার বিকেলে আয়োজিত লেখক ফারুক আহমেদ রচিত গবেষণাধর্মী গ্রন্থ সাপ্তাহিক জনমত মুক্তিযুদ্ধের অনন্য দলিল গ্রন্থের প্রকাশণা উৎসবে উপস্থিত ছিলেন জনমতপ্রেমী, পাঠক, শুভাকাংকী ও শুভ্যানূধায়ীরা। জনমত সম্পাদক নবাব উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশণা অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম প্রবীন সংগঠক সুলতান মাহমুদ শরীফ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশা, লন্ডন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, সাংবাদিক ইসহাক কাজল, সাংবাদিক আব্দুস সাত্তার, কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই, সাংবাদিক উর্মী রহমান, প্রবীন সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, জনমত’র বার্তা সম্পাদক মোসলেহ উদ্দিন, সাংবাদিক হাসান হাফিজুর রহমান পলক, এম এ মুনিম ক্যারল, সেন্টার ফর এনআরবি’র চেয়ার শেকিল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের আহবায়ক মুহিবুর রহমান মুহিব, এ এস এম নেসাওয়ার ও কমিউনিটি নেতা আজিজ চৌধুরী প্রমূখ।

মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা নিয়ে ভবিষ্যতে যারা গবেষণা করবেন, সাপ্তাহিক জনমত মুক্তিযুদ্ধের অনন্য দলিল গ্রন্থটি তাদের জন্য একটি পূর্ণাঙ্গ রেফারেন্সের কাজ করবে এমন মন্তব্য করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে প্রবাসীদের ঐতিহাসিক ভূমিকা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌছে দেয়ার বাহন হিসেবে কাজ করবে লেখক ফারুক আহমেদের এই গ্রন্থ। প্রবাস বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য গ্রন্থটির ইংরেজী সংস্করণ প্রয়োজন এমন মন্তব্যও করেন কোন কোন বক্তা।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের আত্মীয় পরিজনের খবরের আশায় জনমতর জন্য তীর্থের কাকের মত অপেক্ষায় থাকতেন প্রবাসীরা। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও তহবিল সংগ্রহ, পাকিস্তানী আর্মির গণহত্যার প্রতিবাদে শহরে শহরে বাঙালিদের বিক্ষোভ সমাবেশের খবর সাধারণ প্রবাসীদের কাছে পৌছে দিতে জনমতই ছিলো মূল ভরসা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গাফফার চৌধুরী বলেন, ৪০ বছর ধরে জনমত পড়ি। যেখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে খুবই সাবলিলভাবে। তবে মুক্তিযোদ্ধের পক্ষে ১৯৭১ সালে যে পত্রিকাটি তার লিখনির মাধ্যমে বিলেত প্রবাসী বাঙ্গালীদের মনশক্তি যোগাতো সেই জনমতে দেখি বিএনপির কথাই বেশি লেখা হয়।

অমর একুৃশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী বলেন, জনমত মুক্তিযোদ্ধের অংশ কারণে বিলেত প্রবাসীরদের কাছে সবসময় খবর পৌছে দিত এই পত্রিকাটি। প্রবাসে মুক্তিযুদ্ধ সংগঠনে জনমত’র ঐতিহাসিক ভূমিকাই মুক্তিযুদ্ধের অংশ হিসেবে ইতিহাসে পত্রিকাটির স্থান নির্ধারণ করে দিয়েছে। সাপ্তাহিক জনমত শুধু বহির্বিশ্বের প্রাচীনতম বাংলা সংবাদপত্রই নয়, বাঙালীর সর্বকালের সর্বশ্রেষ্ট অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধেরও অংশ। আমি নিজে চাই জনমতকে মুক্তিযুদ্ধের অংশ হিসেবে স্বীকৃতি না দেয়ায় অনেকটা আক্ষেপ করেন।

মুক্তিযুদ্ধের অংশ জনমত এখনও সরকারী কোন স্বীকৃতি না পাওয়ায় বক্তাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করে বলেন, বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ সংগঠনে ঐতিহাসিক ভূমিকা পালনকারী এই পত্রিকাটি এখনও সরকারী স্বীকৃতি বাইরে, প্রবাসী হিসেবে বিষয়টি আমাদের পীড়া দেয়। তাঁরা জনমতকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের বর্তমান সরকারের প্রতি আহবান জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026