মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬

নিঃশ্বাসে দুর্গন্ধের কারণ ও করণীয়

নিঃশ্বাসে দুর্গন্ধের কারণ ও করণীয়

শরীর স্বাস্থ্য ডেস্ক: কথা বলতে গেলেই টের পাচ্ছেন আশেপাশের সবাই বিরক্ত হচ্ছে? এর কারণ আপনার দুর্গন্ধময় নিঃশ্বাস। বিব্রতকর এই সমস্যা হতে পারে বিভিন্ন কারণে।

বে কারণ যাই হোক, এ থেকে মুক্তি পাওয়া জরুরি। প্রতিকারেও লাভ না হলে এবং দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া চাই অবশ্যই।

নিঃশ্বাসে দুর্গন্ধের কারণ

*কাঁচা রসুন ও পেঁয়াজ চিবিয়ে খেলে দুর্গন্ধ হতে পারে নিঃশ্বাসে।

*সিগারেট ও অ্যালকোহলে আসক্ত থাকলে মুখে হতে পারে দুর্গন্ধ।

*নিয়মিত দাঁত ব্রাশ না করার কারণে দাঁতের ফাঁকে খাবার জমে সেটা পচে যায়। পচা খাবারে ব্যাকটেরিয়া জন্মে বাড়ে নিঃশ্বাসের দুর্গন্ধ।

*পানিশূন্যতার কারণেও মুখ ও নিঃশ্বাসে দূর গন্ধ হতে পারে। পানির অভাবে মুখ শুকিয়ে যায়। ফলে ব্যাকটেরিয়ার জন্ম হয় ও বাড়ে দুর্গন্ধ।

*পেটের সমস্যা ও বদহজমের কারণে দুর্গন্ধ হতে পারে মুখে।

প্রতিকার

*খাবার ভালো করে চিবিয়ে খান।

*প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবেন।

*মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর পরই দাঁত ব্রাশ করা জরুরি।

*প্রচুর পরিমাণে পানি ও পানিজাতীয় খাবার খান।

*ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান বেশি করে।

*বিভিন্ন ধরনের প্রাকৃতিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন কমলা, লেবু এগুলো খেতে পারেন।

*ধূমপান অথবা মাদক গ্রহণের অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন।

*পেটের অসুখে ভুগলে দ্রুত ডাক্তার দেখান।

*লবঙ্গ ও আপেল চিবিয়ে খেলেও দূর হয় নিঃশ্বাসের দুর্গন্ধ।

*এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন। দূর হবে দুর্গন্ধ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026